দেশে প্রচলিত আইনে উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা যে সম্পত্তি পায়, মেয়েরা পায় তার অর্ধেক। কিন্তু বাস্তবে তাদের সেটুকুও দেওয়া হয় না। সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠিত না হওয়ায় প্রতিটি ক্ষেত্রে তাদের বৈষম্যের শিকার হতে হয়। রোববার রাজধানীর একটি হোটেলে ‘আন্তপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।
ইউএন উইমেনের সহযোগিতায় বাংলাদেশ মহিলা পরিষদ এবং বহ্নিশিখা যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করে। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ‘জেন্ডার জাস্টিস প্রতিষ্ঠার জন্য সারা পৃথিবীতে নারী আন্দোলন অবিরাম প্রচেষ্টা চালাচ্ছে, আমরা সম্মিলিতভাবে অগ্রসর হতে চাই।’
ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমাদের মেনে নেওয়ার সংস্কৃতি থেকে বের হতে হবে।’
নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির বলেন, ‘ভূমি সংস্কার আইনের অধীনে খাসজমির মালিকানা নারীবান্ধব করতে হবে।’
বহ্নিশিখার পরিচালক সামিনা ইয়াসমিন বলেন, ‘নারী আন্দোলনকে এগিয়ে নিতে প্রজন্মের সঙ্গে প্রজন্ম একত্র হয়ে কাজ করা জরুরি।’
দাবিনামা তৈরিতে মূল লক্ষ্য ছিল শিক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতা, প্রজননস্বাস্থ্য, আইনি সংস্কার, অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জেন্ডার রেসপনসিভ বাজেট, সুশাসন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার তুলে ধরা।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১ দিন আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
৩ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
৩ দিন আগে