মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর কাছ থেকে দুই দিনে অন্তত ৯টি ঘাঁটি কেড়ে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) ও এর মিত্ররা। কাচিনের ওয়াইংমও ও মমৌক শহরে এসব ঘাঁটি অবস্থিত। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের বৃহস্পতিবার কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি, পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ), আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে আক্রমণ চালিয়ে ওয়াইংমও শহরে অবস্থিত কেআইএ-এর আঞ্চলিক হেডকোয়ার্টারের কাছাকাছি অবস্থিত নাফাও ও পাজাও বাম গ্রামের একটি বড় সেনা ঘাঁটি দখল করে নিয়েছে জান্তা বাহিনীর কাছ থেকে।
কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি জানিয়েছে, এ ছাড়া পাজাও বাম গ্রাম ও পার্শ্ববর্তী লিয়াজা শহরের মাঝামাঝি আরও অন্তত ৫টি জান্তা ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা। গত বৃহস্পতিবার নুমলাং গ্রামে অবস্থিত ৪৩৫-লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদর দপ্তর ও মোমাউক টাউনশিপের নাউং কাউন গ্রামের ৬১৬ আর্টিলারি ব্যাটালিয়নের ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা।
এ ছাড়া, গুরুত্বপূর্ণ মহাসড়ক মিতকিয়ান-ভামোর দায়িত্বে নিয়োজিত জান্তা বাহিনীর ৪৩৮-ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের ঘাঁটিও দখল করে নিয়েছে। লিয়াজা শহরের অবস্থিত কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির খুব কাছাকাছি অবস্থিত। বিগত দুই দশক ধরে কাচিন বিদ্রোহীদের এই হেডকোয়ার্টারটিকে ঘিরে রেখেছিল জান্তা বাহিনী। চলতি সপ্তাহের শনিবার সকালে জান্তা বাহিনীর ৩৭০ আর্টিলারি ব্যাটালিয়নকে হারিয়ে দেয় বিদ্রোহীরা।
এর আগে, কেআইএ ও এর মিত্ররা গত ৮ মার্চ ডাউথপোনিয়ান শহরে জান্তা বাহিনীর পদাতিক ব্যাটালিয়ন-১৪২ এর সদর দপ্তর ও ১৫ মার্চ মোমাউক টাউনশিপের দাসাই গ্রামের কাছে পদাতিক ব্যাটালিয়ন-২৩৭ সদর দপ্তর দখল করে নেয়।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে