
বরগুনার বেতাগীতে সংবাদ প্রকাশের পর ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। চারটি ইটভাটার মালিককে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার বিকেলে বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মেসার্স আর এম ব্রিকস, মেসার্স জালাল এন্টারপ্রাইজ, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও মেসার্স হাওলাদার ব্রিকস নামের চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরমান ভূঁইয়া।
গত ৭ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় ‘বেতাগীতে ইটভাটায় পুড়ছে কাঠ, হুমকিতে পরিবেশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এর পরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম কবিরের মালিকানাধীন মেসার্স আর এম ব্রিকস ইটভাটাসহ অন্যান্য ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এ ছাড়া কাঠ কাটার জন্য এসব ভাটার ভেতরে করাতকলও বসানো হয়েছে। এমন অভিযোগে এসব ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিকদের ১ লাখ ২৫ হাজার লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরমান ভূঁইয়া বলেন, ‘ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছিল—এমন অভিযোগের প্রেক্ষিতে বেতাগী উপজেলার চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিকদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থকবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে