
বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবিরের (৬০) বিরুদ্ধে বরগুনা সদর থানায় রাষ্টদ্রোহ মামলা হয়েছে। বরগুনা সদর থানার পরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ বাদী হয়ে গতকাল মঙ্গলবার মামলাটি করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুর হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, জাহাঙ্গীর কবিরকে প্রধান আসামি করে গতকাল রাতে সদর থানায় মামলা হয়েছে। পৃথক দুটি চাঁদাবাজিv মামলায় জাহাঙ্গীর কবির বর্তমানে বরগুনা জেলা কারাগারে আছেন। গতকালের মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। তাঁর সঙ্গে জাহাঙ্গীর কবিরের একটি ফোনালাপ ১২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন ঢাকা থেকে পুলিশের একটি দল এসে বরগুনা সদর থানার পুলিশ ও বরগুনা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে জাহাঙ্গীর কবিরকে আটক করে। পরে তাঁকে চাঁদাবাজির দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
রাষ্ট্রদ্রোহ মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ১২ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনালাপ যড়যন্ত্রের অংশ। তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের জন্য জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ১০ আগস্ট বরগুনা শহরে বিক্ষোভ মিছিল করা হয়। ওই মিছিল সমাবেশ থেকে নেতা-কর্মীরা জাহাঙ্গীর কবিরের বাসায় যান। এ ছাড়া তাঁরা প্রকাশ্যে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে উৎখাতের হুমকি দেন। এ ঘটনা বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে রাষ্ট্রদ্রোহের অপরাধ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে