
বরিশালের মুলাদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযানের ট্রলারে আবার হামলা চালিয়েছেন জেলেরা। এতে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা, মেরিন ফিশারিজ কর্মকর্তা ও পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার জয়ন্তী নদীর গাছুয়া ইউনিয়নের বাঘাবাড়ী পাকা রাস্তার মাথা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার বাদী হয়ে আজ রোববার সন্ধ্যায় অজ্ঞাতনামা জেলেদের বিরুদ্ধে মুলাদী থানায় একটি মামলা করেছেন।
এর আগে, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের নাজিরপুর পুলিশ ফাঁড়ি এলাকায় মেরিন ফিশারিজ কর্মকর্তার ট্রলারেও হামলা চালান জেলেরা। ওই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, গতকাল রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীতে অভিযান চালায় প্রশাসন। অভিযানের ট্রলারটি আড়িয়াল খাঁ নদ ঘুরে জয়ন্তী নদীর গাছুয়া ইউনিয়নের ডুমুরীতলা বাঘাবাড়ী এলাকায় পৌঁছালে দুই শতাধিক জেলে অতর্কিত হামলা চালান। জেলেরা কাদামাটি, ইটপাটকেল ছুড়ে অভিযানে থাকা কর্মকর্তা ও পুলিশকে নাস্তানাবুদ করে মারাত্মক আহত করেন।
জেলেদের হামলায় সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. মিজানুর রহমান, বোয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মনির হোসেন, ফাঁড়ির ৮ পুলিশ সদস্য, ট্রলারচালক ও সহযোগীসহ কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।
সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা জানান, সরকারের নির্দেশনায় ১৩ অক্টোবর থেকে নিয়মিত ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। গতকাল রাতে জেলেদের অতর্কিত হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন বলেন, ইলিশ রক্ষা অভিযানে হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িত জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ মিনিট আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে