বৈরী আবহাওয়ায় সমূদ্র উত্তাল থাকায় পটুয়াখালীর আলিপুর-মহিপুর মৎস্য বন্দরে ফিরছে মাছ ধরা কয়েক হাজার ট্রলার। তাই ট্রলারের শহরে পরিণত হয়েছে শিববাড়িয়া নদী। ঘাটে ফিরলেও আশানুরূপ ইলিশ না পাওয়ায় জেলে পরিবারগুলোতে হতাশা দেখা দিয়েছে।
জেলেরা জানান, বছরের বেশির ভাগ সময় সরকারি নিষেধাজ্ঞা, তার মধ্যে আবার আবহাওয়া খারাপ থাকায় আমাদের পেশা বিলীন হয়ে যাচ্ছে। আমরা অবরোধ শেষে সাগরে যেতে পারলাম না, এর মধ্যে আবার আবহাওয়া খারাপের কারণে ফিরে আসলাম। ইলিশের তেমন দেখা পাইনি, জ্বালানি তেল এবং বাজারের টাকা সবই ক্ষতি হয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে মিল রেখে একযোগে অবরোধ, জেলেদের সরকারি সুবিধা ও বিকল্প কর্মসংস্থানের দাবি জানান তারা।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গোপসাগরে গভীর স্থল নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে জড়ো হাওয়া বয়ে যেতে পারে। পায়রাসহ দেশের সকল বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘গত মৌসুমের তুলনায় এবার বেশি ইলিশ আহরণের সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়া অনুকূলে এলেই আবারও ইলিশ শিকারে গভীর সমুদ্রে যাবেন জেলেরা।’ জেলেদের নিরাপত্তায় নানা ধরনের ডিভাইস প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে