
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এমবি রফিকুল ইসলাম নামের ট্রলারে জেলেদের জালে ৬০ কেজি ওজনের একটি পাখি মাছ ধরা পড়েছে। আজ শনিবার সকালে মাছটি পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে এলে মাছটি দেখতে ভিড় করে স্থানীয় উৎসুক জনতা।
উপকূলে এসব মাছের চাহিদা খুবই কম। মাছটি মেসার্স আব্দুল্লাহ ফিশের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সাগর ২০০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় কিনে নেন।
মেসার্স আব্দুল আড়তের স্বত্বাধিকারী ইউসুফ হাওলাদার বলেন, ‘দীর্ঘদিন পরে ৬০ কেজি ওজনের একটি পাখি মাছ আমার গদিতে এসেছে। এই প্রজাতির মাছ আগে বেশি ধরা পড়ত, এখন কম ধরা পড়ে। আমাদের এই অঞ্চলে এর চাহিদা বেশি না থাকলেও রাজধানীসহ দেশের বাইরে এর চাহিদা বেশি।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ গভীর সমুদ্রে থাকে। ঘন ঘন সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূলে আসে না। যার কারণে কম ধরা পড়ছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে