
এবার মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে বরিশাল ক্লাবের সভাপতি পদ অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সদর সিনিয়র সহকারী জজ আদালতের এমন অভিযোগ করে মফিজুর রহমান চৌধুরী নামে ক্লাবের এক সদস্য নালিশি মামলা দায়ের করেছেন। আদালতে বিচারক হাসিবুল হাসান মামলাটি আমলে নিয়ে রোববার আদেশের জন্য রেখেছেন।
মামলায় ক্লাবের সম্পাদক (সেক্রেটারি) আমিনুল ইসলাম তালুকদারকে দ্বিতীয় বিবাদী করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গঠনতন্ত্র লঙ্ঘন করে মেয়র সাদিক সভাপতি পদ দখল করায় বরিশাল ক্লাব লিমিটেডের অপূরণীয় ক্ষতি হয়েছে। ১ নম্বর বিবাদী মেয়র বেআইনিভাবে সভাপতি হওয়ার পর বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও হিসাবরক্ষণ অফিসারকে ক্লাবের দুটি রুমে থাকার ব্যবস্থা করে দেন। তাঁরা দীর্ঘদিন ধরে রুম ভাড়া এবং ক্যাফেটেরিয়ার বিল পরিশোধ না করায় কোটি কোটি টাকা ক্লাব পাওনা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে জানান, তাঁর মক্কেল দাবি করেছেন, বরিশাল ক্লাবের সভাপতি পদ অবৈধভাবে দখল করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, একজন স্থায়ী সদস্যকে সভাপতি হতে হলে তাঁকে কমপক্ষে ১০ বছরের পুরোনো হতে হবে।
কিন্তু ১ নম্বর বিবাদী মেয়র ২০১৬ সালের ২০ আগস্ট সদস্য হন। গঠনতন্ত্রের আর্টিকেল ৩২ (খ) ধারা অনুযায়ী ১ নম্বর বিবাদী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সদস্যভুক্তির ১০ বছর অতিক্রান্ত না হওয়ার আগে ২০১৯ সালের ৮ মার্চ বেআইনি ও অবৈধভাবে সভাপতি পদ দখল করেন।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
বরিশাল ক্লাব লিমিটেডের সম্পাদক (সেক্রেটারি) আমিনুল ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ক্লাবের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয় আমার জানা নেই। সভাপতি পদ অবৈধ দাবি করে যিনি মামলা করেছেন, তিনি কিংবা কেউ এ ধরনের কোনো মামলার কপিও আমাদের কাছে পৌঁছাননি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে