
বরিশালে গতকাল শুক্রবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে বেড়েছে শীত। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় আবহাওয়ার এ পরিবর্তন দেখা দিয়েছে। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল বলেন, শীত ও বর্ষার মধ্যে আবহাওয়ায় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। গতকাল শুক্রবার রাত ৯টা ২০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত হালকা ধরনের বৃষ্টিপাত হয়। এরপর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে।
মাসুদ রানা রুবেল আরও বলেন, সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় বরিশাল বিভাগের অনেক জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে ২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হওয়া এ বৃষ্টি সামনে আরও এক থেকে দুদিন হতে পারে।
অপরদিকে থেমে থেমে বৃষ্টিতে শীতের মাত্রা বৃদ্ধিতে নগরবাসীর জীবনযাত্রায় কিছুটা ছেদ পড়েছে। অর্ধবেলা পার হলেও সূর্যের দেখা নেই বলে শীত যেন জেঁকে বসেছে বরিশালে। এদিকে বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ তেমন একটা বাইরে বের হচ্ছেন না। স্বাভাবিক সময়ে যানজটের রাস্তাগুলো অনায়াসে পার হচ্ছেন যাত্রীরা।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে