পটুয়াখালী দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় চার জেলেকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ করা হয়। গতকাল রোববার বিকেল ৪টায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে এ অভিযান পরিচালনা করে উপজেলা নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তর।
গ্রেপ্তার জেলেরা হলেন—মিজান গাজী (৫৫), সুলতান সরদার (৫৮), জাহঙ্গীর শরীফ (৪২) ও খলিল হাওলাদার (১৮)।
জানা যায়, ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মাছ ধরায় নৌ-পুলিশ ফাঁড়ি ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। এ সময় চার জেলেকে গ্রেপ্তার করে।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বাজারে অভিযান পরিচালনা করে জুয়েল নামের এক মাছ ব্যবসায়ীর গদি থেকে ৫০ কেজি জাটকা ও ১০ কেজি ডিমওয়ালা ইলিশ জব্দ করে। ব্যবসায়ী পালিয়ে গেলেও তার গদি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেন উপজেলা মৎস্য কর্মকর্তা। জব্দ করা মাছ চরঘূর্ণী মাদ্রাসা ও গোপালদি মাদ্রাসায় বিতরণ করা হয়।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার হোসেন বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২২ দিন ইলিশ প্রজননের সময়। এ সময় নদীতে মাছ স্বীকার, আহরণ, মজুত, পরিবহন, বেচা-কেনায় নিষিদ্ধ। রোববার অভিযান চালিয়ে বুড়াগৌরঙ্গ নদীতে মৎস্য স্বীকারের সময় চারজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। জব্দ করা ১২ হাজার মিটার জাল হাজিরহাট এলাকায় নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়। এ অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে