
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে কেকেবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, লতাচাপলী ইউনিয়নে পুনামাপাড়া গ্রামে কেকেবি ইটভাটায় ইট তৈরির কাজে খাপড়াভাঙ্গা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটায় এ জরিমানা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি এক্সকাভেটর (ভেকু), একটি পন্টুন, একটি বাল্কহেড জব্দ করা হয়।
জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। আগামী ৩ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করলে জব্দ মালামাল নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের জিম্মায় জব্দ করা মালামাল রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ বলেন, খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে। জব্দ মালামাল ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে