
পটুয়াখালীর কলাপাড়া-ধানখালী সড়কের বিভিন্ন স্থান ধসে গেছে। এ ছাড়া দেখা দিয়েছে ফাটল। পাশের খাল থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় সড়কে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।
আজ শুক্রবার সরেজমিনে জানা গেছে, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া খালে ধসে পড়েছে কলাপাড়া-ধানখালী সড়কের বিভিন্ন অংশ। ফাটল দেখা গেছে সড়কের বিভিন্ন অংশে। এতে খালের দুই পাড়ের বসবাসকারী বাসিন্দারা আতঙ্কে আছেন।
স্থানীয়রা জানান, গত বছর সরকারি খাল থেকে মাটি বিক্রির পর মাছ চাষ করের সানী ও ফেরদাউস নামের দুই প্রভাবশালী স্থানীয় বাসিন্দা। তবে লেনদেন নিয়ে তাঁদের বিরোধ থাকায় গত কয়েক দিন ধরে বাঁধ দেওয়া খালের পানি সেচে মাছ ধরে নিয়ে যান ফেরদাউস। এরপর গতকাল স্থানীয়রা সড়কে ফাটল দেখে পানি সেচকার্যে বাধা দেন। তাদের কথা না শুনে পুনরায় সেচকাজ করলে সড়কের বিভিন্ন অংশ ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দা মো. মাহবুব মিয়া বলেন, রাত ৩টার দিকে একটা শব্দ শুনতে পাই। এখানে এসে দেখি সড়কের বড় অংশ খালের মধ্যে ধসে পড়েছে। আরও অনেক জায়গায় ফাটল ধরেছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। তিনি আরও বলেন, আমরা এই খালের পাড়ের অনেকগুলো পরিবার আতঙ্কে আছি। পানি সেচের কারণেই এটা হয়েছে। আমরা গ্রামবাসী এর প্রতিকার চাই।
ধানখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হাসানুজ্জামান বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে কলেজে যেতে হয়। এটি ভেঙে গেলে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হবে।
অভিযোগের বিষয় মোবাইল ফোনে ফেরদৌস বলেন, ‘আমি ঢাকায় আছি। আমি সানীর কাছে টাকা পাব তাই আমার লোকজন দিয়ে ওই খালের মাছ ধরিয়েছি। তবে এ কারণে সড়ক ভাঙছে কিনা তা আমি জানি না।’
সানী বলেন, ‘আমার কথা না শুনে ফেরদৌস পানি সেচে মাছ ধরেছে। এ সড়ক ভেঙে পড়ার জন্য দায়ী ফেরদৌস।’
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কৌশিক আহমেদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি সরকারি খালের মাটি অবৈধভাবে কেটে নেওয়া হয়েছে। এ সড়কের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে