নৌযান কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার হলেও বরিশাল-ঢাকা নৌ পথে আজ সোমবার লঞ্চ চলাচল করছে না। এর কারণ হিসেবে জানা গেছে, বন্দরে যাত্রী নেই। সন্ধ্যায় কর্মবিরতি প্রত্যাহারের পর একটি লঞ্চ ঘাটে পৌঁছালেও যাত্রীর অভাবে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, সন্ধ্যায় কর্মবিরতি প্রত্যাহারের খবর পেলেও যাত্রী না থাকায় লঞ্চ ঢাকায় যাবে না। কারণ ঘাটে কোনো যাত্রী নেই। যদিও পারাবাত-১২ নামে একটি লঞ্চ বন্দরে অপেক্ষমাণ রয়েছে।
এই কর্মকর্তা জানান, পারাবাতের সুপারভাইজারের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন তারাও ট্রিপ দেবেন না। বর্তমানে ঘাটে সুনসান নীরবতা বিরাজ করছে।
নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে গত শনিবার রাত ১২টা থেকে ১০ দফা দাবিতে সারা দেশে একযোগে শুরু হয়েছে কর্মবিরতি। এতে প্রায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১২ লাখ টাকা করাসহ দশ দাবি আদায়ে ডাকা এ ধর্মঘট সোমবার প্রত্যাহার করা হয়েছে। সোমবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠক শেষে নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে