
পটুয়াখালীর কলাপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়ে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতেরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
আজ সোমবার সকাল ৬টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির সুপারভাইজার ও সহকারী পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা বলেন, ইটালি পরিবহনটির বাসটি বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে পড়ে যায়। তবে কাওসার নামে এক যাত্রী বলেন, ঘটনার সময় চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। সঙ্গে বেপরোয়া গতিতে গাড়িটি চালানোর কারণে নিয়ন্ত্রণে রাখতে পারেননি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে