উন্নয়ন নিয়ে সমালোচনা করায় স্বতন্ত্র প্রার্থীদের ইবলিসের সঙ্গে তুলনা করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। গত বুধবার (২৬ ডিসেম্বর) বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রচারণা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন। তাঁর বক্তব্যের ওই অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২২ মিনিটের বক্তব্যে শেষের দিকে স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে এমপি শম্ভু বলেন, ‘উন্নয়ন হয়নাই এই যে কথাটা বলে এটি মুনাফেকি কথা, ইবলিসরা এইভাবে কথা বলে, আমি দুঃখিত এইভাবে কথা বলায়। ইবলিসটা আল্লাহর ভাষা, আর আমাদের ভাষা হল শয়তান, আমি আল্লার ভাষায় ইবলিস বলবো। এই ইবলিসিদের বিচার হবে ইনশা আল্লাহ। এটা কেমন কথা যে উন্নয়ন হয়নাই নাকি। আমরা কি ভাইস্যা আইছি নাকি। ভোট একেবারে চাইলেই দিয়ে দেবে। এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে অনেক রাস্তাঘাট, তাপবিদ্যুৎ কেন্দ্র, ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে। সাব রেজিস্ট্রি অফিসও হবে।’
পরে তিনি তালতলীতে বেশ কিছু উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং বলেন, নির্বাচিত হলে তালতলীতে আরও অনেক উন্নয়নকাজ করা হবে।
জনসভা মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ তালতলী উপজেলা চেয়ারম্যান ও তালতলীর বেশ কয়েকটি ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা।
ইবলিস বলা প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান বলেন, ‘একজন প্রার্থী হিসেবে মুনাফেকি কথা, ইবলিসের কথা, ইবলিস শয়তান এসব কথা বলতে পারে না। এটা উনি (শম্ভু) আমাদের বলতে পারেন না। উনি উন্নয়ন করেননি এই সমালোচনা করা যাবেনা? সাংবিধানিক অধিকার এটা। একজন প্রবীণ রাজনীতিবিদ হয়ে এটা বলা ঠিক না। আমি তার এই বক্তব্যও নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এ বিষয়ে জানতে নৌকার প্রাথী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে