
বরগুনার বেতাগীতে এবার মাদক কারবারি ও চাঁদাবাজদের সতর্ক করতে মাইকিং করেছে বিএনপি। আজ মঙ্গলবার পৌর শহরসহ উপজেলার সাতটি ইউনিয়নে এ প্রচার চালানো হয়। বিষয়টিকে ইতিবাচক বলছেন স্থানীয় বাসিন্দারা।
তাঁরা জানান, বিএনপি ও বিভিন্ন নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় বেশ কিছুদিন ধরে নীরব চাঁদাবাজি চলছে। বিএনপি মাইকিং করে চাঁদাবাজির বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এখন স্থানীয় প্রশাসন কঠোরভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমনটাই দাবি তাদের।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বেতাগী উপজেলায় মাদক কারবারি ও অসাধু লোকজন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করছে। এমনকি বিভিন্ন তদবিরের কথা বলে ও সালিস–বাণিজ্যের নামে সরাসরি বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থের লেনদেন হচ্ছে।
তাই মাদক কারবারি, চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করতে মাইকিংয়ের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। পাশাপাশি জনসাধারণকে পুলিশের সহযোগিতা নেওয়ার কথাও জানানো হয়।

জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য বেতাগী উপজেলা ও পৌর বিএনপি এ উদ্যোগ নিয়েছে। কারণ, কয়েক মাস ধরে বিভিন্ন নামে ও পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। এর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপি কোনোভাবেই জড়িত নয় এবং এসব কার্যক্রম সমর্থন করে না।’
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চাঁদাবাজির বিষয়ে জনসাধারণের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে