বরগুনার পাথরঘাটায় ১৪৩ নম্বর উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন-অর রশিদকে শোকজ করেছেন পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা। এই শিক্ষকের বিরুদ্ধে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে শোকজের চিঠি দেওয়া হয়।
আজ বুধবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস।
এর আগে গত সোমবার রাতে আজকের পত্রিকার অনলাইনে ‘পাথরঘাটায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আর টিভির পাথরঘাটা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদ মাসে দু-এক দিন বিদ্যালয়ে আসেন, তখন হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর দিয়ে চলে যান। এ ছাড়াও নিয়মিত পাঁচজন শিক্ষক উপস্থিত থাকার কথা থাকলেও ৫ জন বিপরীতে ২ জন পালাক্রমে উপস্থিত থাকেন।
এমন অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে গত ৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় সরেজমিন গিয়ে সত্যতা পাওয়া পান তিনি। এ বিষয়ে প্রধান শিক্ষক হারুন-অর রশিদের কাছে জানতে চাইলে তিনি তাঁকে বিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন। না হলে অনুমতি না নেওয়ার কারণে মামলা দেবেন বলেও জানান। ঘটনার পর দিন তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং নিউজ করলে প্রাণনাশের হুমকি দেয়।
বিষয়টি নিয়ে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরির (জিডি) পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ কারণে তিনি।
এ ঘটনার পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার ওই শিক্ষককে শোকজের নোটিশ দেন। শিক্ষককে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে সুপারিশ করা হবে।
পাথরঘাটা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদকে ইতিমধ্যে শোকজ করে অভিযোগের জবাব চাওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি করে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে