
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।
গত চার দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। খাল-বিলে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষি ও বর্ষাকালীন সবজি চাষিরা। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালী পায়রাসহ সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
উপজেলার চাকামইয়ার কৃষক জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে জানান, তিন দফা বীজ ফেলেছি, পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। আমন চাষে সমস্যা হয়ে যাবে।
উপজেলার নীলগঞ্জ ইউপির কুমিরমাড়া গ্রামের সবজিচাষি জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, অতিবৃষ্টির কারণে বর্ষাকালীন সবজি চাষ করে ক্ষতির সম্মুখীন হয়েছি, যার প্রভাব বাজারে পড়বে।
মহিপুর মৎস্য আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়ার সংকেত পেয়ে এলাকার অধিকাংশ মাছ ধরার ট্রলারই মহিপুর-আলিপুর শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে, বাইরের ট্রলারগুলো সাগরে আছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে