
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন ছাত্র আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রেদওয়ান আহম্মেদ (২২), স্বাধীন (২০), মাশরাফি (১৯), বাকি দুজনের নাম–পরিচয় জানা যায়নি।
জানা যায়, আজ বেলা আড়াইটার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শুরু হলে দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি ও হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এস এ সাঈদ প্রমুখ।
এ বিষয়ে ছাত্র আন্দোলনের নেত্রী আসমা আরা মিতু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আন্দোলনে যখন বিজয় আসছে, তখন আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। তারাই আজকে এ হামলার ঘটনা ঘটিয়েছে।’
আরেক নেত্রী জান্নাত রোশনী বলেন, ‘এত নেতা–কর্মী আগে ছিল না। আজকে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা হলো সুযোগ সন্ধানী। সুযোগ বুঝেই তারা এ ঘটনা ঘটিয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মতবিনিময় সভায় কোনো হামলার ঘটনা ঘটেনি। ছাত্ররা ভেতরে বসা নিয়ে হাতাহাতি করেছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে