
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের (২০২২-২০২৩) সভাপতি হয়েছেন মো. সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওয়াজ কুরুনী। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনার হাফেজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি (এক) মুহাম্মদ আবু হানিফ, সহসভাপতি (দুই) মো. রাশেদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক (এক) মো. বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক (দুই) মো. ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক এ্যানী চক্রবর্তী, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক, মুহাম্মাদ ইমাদুল হক প্রিন্স, অর্থবিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল্লাহ, মহিলাবিষয়ক সম্পাদক মোসা. আতিয়া শাহনাজ, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক, সাকিবুল হাসান ফারুক খান, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মো. হাবিবুর রহমান। নির্বাহী সদস্যরা হলেন মো. ইউনুছ শরীফ, মো. শফিকুল ইসলাম, মো. আতাউর রহমান, মো. মাসুদুল আলম ও আ. রশিদ খান।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে