
বরিশালের মুলাদীতে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মুলাদী সরকারি কলেজ মাঠে শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা প্রশাসনের লোকজনসহ কমপক্ষে ৫ জন আহত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
শ্রদ্ধা জানানোর জন্য উপজেলা আওয়ামী লীগের আগে মুক্তিযোদ্ধা সংসদের নাম ঘোষণা দেওয়ায় সংঘর্ষের সূত্রপাত। পরে অবশ্য উপজেলা আওয়ামী লীগকে আগে ফুল দেওয়ার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে রাত ১২টার আগেই উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মুলাদী সরকারি কলেজ চত্বরে জমায়েত হয়। রাত পৌনে ১২টার দিকে শহীদ মিনারে ফুল দেওয়ার ক্রম ঘোষণা শুরু হয়।
ঘোষণায় প্রথমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পরে মুক্তিযোদ্ধা সংসদের নাম ঘোষণা করা হয়। কিন্তু মুক্তিযোদ্ধা সংসদের আগে আওয়ামী লীগের নাম ঘোষণা না করায় উপজেলা আওয়ামী লীগের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রশাসনের লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তার গাড়িচালক মো. নাসির উদ্দীনসহ ৫ জন আহত হন। আহতদের মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল বারী জানান, প্রতিবছর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পরে উপজেলা আওয়ামী লীগ শহীদ মিনারে শ্রদ্ধা জানায়। কিন্তু এ বছর কেন আওয়ামী লীগের আগে মুক্তিযোদ্ধা সংসদের নাম ঘোষণা হয়েছিল তা কারও জানা নাই। এ নিয়ে আওয়ামী লীগ ও প্রশাসনের মধ্যে হাতাহাতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘ফুল দেওয়ার ক্রম নিয়ে সংঘর্ষে গাড়িচালক নাসির উদ্দীনের মাথা ফেটে গেছে। তাঁকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন জানান, ফুল দেওয়া নিয়ে ভুল বোঝাবুঝির ফলে শহীদ মিনার চত্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগকে আগে দেওয়ায় বিষয়টি দ্রুত সমাধান হয়ে যায়। পরে ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শুরু হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে