পটুয়াখালীর কলাপাড়ায় এক পরিবারের সদস্যদের বেঁধে রেখে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দলের সদস্যরা। গতকাল সোমবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেলও নিয়ে যায় তারা।
ভুক্তভোগী আলাউদ্দিন মিয়া বলেন, গতকাল সোমবার রাত ৩টার দিকে ১২-১৩ জন ডাকাত বাড়িতে ঢোকে। বিশেষ কায়দায় দরজা খুলে ছয়-সাতজন সদস্য ঘরে ঢুকে প্রথমে আমার ব্যবসায়ী ছেলে মো. মামুন মিয়ার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আমার ও আমার স্ত্রী আমেনা বেগমের হাত-পা বেঁধে আটকে রাখে। এ সময় ঘরের আসবাবপত্র ও বিছানা ওলটপালট করে ঘরে থাকা ১ লাখ ৯৭ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাগজপত্র লুটে নেয় তারা।’
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাতির ঘটনায় একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে