বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফরচুন বরিশালের প্রথম বিজয়ে আনন্দ উল্লাস বইছে বরিশালে। আজ শুক্রবার নগরের বিনোদনকেন্দ্রসহ পাড়া মহল্লায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখেন বরিশালবাসী।
বিজয়ের খবরে ঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে নগরীর সড়কে উল্লাস করেন মানুষ। এ সময় শতাধিক ট্রাক মিছিল নিয়ে নগর ঘুরেছেন যুবকরা।
নির্বিঘ্নে খেলা উপভোগের জন্য নগরীর গুরুত্বপূর্ণ মোড়, বিনোদনকেন্দ্রসহ পাড়া মহল্লায় বসানো হয়েছে বড় পর্দা। পাশাপাশি রাতে বনভোজন ও খিচুরি পার্টির আয়োজন করা হয়।
নগরী ঘুরে দেখা যায়, বিবির পুকুর পাড়, বেলস্ পার্ক, নতুন বাজার, টেম্পু স্টান্ড, জিলা স্কুল মোড়, আমানতগঞ্জ, কাউনিয়া, আলেকান্দা, রূপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়, ব্রজমোহন কলেজ, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজসহ পাড়া মহল্লায় বড় পর্দায় খেলা দেখেছে নগরবাসী।
নগরীর ব্রাঞ্চ রোডের সফিকুল ইসলাম ইয়াদ বলেন, ফরচুন বরিশালের প্রথম বিজয় এ অঞ্চলকে নতুনভাবে পরিচয় করিয়ে দিল। ঐতিহ্যের এ নগরী ক্রীড়াঙ্গনে উজ্বল দৃষ্টান্ত স্থাপনের এ ধারাবাহিকতা বজায় থাকুক।
চৌমাথার বাসিন্দা রহমান মিয়া বলেন, প্রতিযোগিতামূলক চমৎকার এ খেলায় বরিশালের বিজয়ে আমরা আনন্দিত। খেলা উপলক্ষ্যে পিকনিক-আলোকসজ্জা করে দিনটি আনন্দে পার করেছি। শেষ সময়ে ফরচুন বরিশালের বিজয়ে সেই আনন্দ বহুগুণ বেড়ে গেছে।
এদিকে খেলা উপভোগকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম টহল দিয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২১ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে