
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঝড়ের পর নগরে ত্রাণ বিতরণ নিয়ে ফেসবুকে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করা হয়।
ওই যুবলীগ কর্মীর নাম মাসুদ সিকদার। তাঁর বাড়ি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে। নগরীর বান্দ রোড স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী। যুবলীগ নেতা দাবি করে সাদিক আবদুল্লাহর ছবি দিয়ে নগরীতে ব্যানার, পোস্টার ফেস্টুন ব্যবহার করে আসছিল মাসুদ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুর রহমান জানান, বিসিক জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বাদী হয়ে গতকাল রাতে মাসুদ সিকারেরর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। আজ সকালে তাঁকে আদালতে পাঠানো হয়।
এ ব্যাপারে বিসিসি জনসংযোগ কর্মকর্তা রুমেল বলেন, ঘূর্ণিঝড় রিমালের পর মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ত্রাণ বিতরণ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছেন মাসুদ সিকদার। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে