
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ, গুলি-বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব। এ সময় সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরসার কমান্ডারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার রাতে উপজেলার জামতলী রোহিঙ্গা শিবিরের ১৫ নম্বর ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন আরসা কমান্ডার মো. ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস (৩৭), মফিজুর রহমান প্রকাশ মুজিয়া (৩৮), এনায়েত উল্ল্যাহ (২৬) ও মোহাম্মদ জাবের প্রকাশ আমানুল্লাহ (২৭)। তাঁরা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকবে এই সুযোগে আরসার সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের জমায়েত এবং নাশকতা সৃষ্টির জন্য পরিকল্পনার সংবাদ পেয়ে র্যাব অভিযান চালায়।
লে. কর্নেল এইচ এম সাজ্জাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর একাধিক দল গতকাল (সোমবার) রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে নামে। এ সময় র্যাব সদস্যরা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) একটি আস্তানা ঘিরে ফেলে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে।
জবাবে র্যাব সদস্যরাও পাল্টা ফাঁকা গুলি ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় আরসার কমান্ডারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
পরে আরসার আস্তানা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, দুটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড বিদেশি পিস্তলের কার্তুজ, পাঁচটি এলজির কার্তুজ, পাঁচটি বড় ককটেল, আটটি ছোট ককটেল ও বিভিন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব অধিনায়ক বলেন, সাম্প্রতিক সময়ে র্যাব রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৭৬ জন আরসা কমান্ডার ও সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে