
ফেনীর সোনাগাজীতে মুহুরী নদীর ভাঙন রোধে দ্রুত খননকাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ভাঙনকবলিত নদীতীরে মানববন্ধন করে এ দাবি জানিয়েছেন তাঁরা।
এ সময় বক্তব্য দেন উপজেলার আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরউদ্দিন, সহসভাপতি আমির হেসেন, সাধারণ সম্পাদক নুর জামান, প্রচার সম্পাদক আবুল কালাম, কৃষক দলনেতা সিরাজুল হক, সমাজসেবক আবদুর রব, ফেনী জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন প্রমুখ। নদীতীরবর্তী এলাকার কয়েক শ নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবেশ ও পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই এলাকা পরিদর্শন করে নদীভাঙন রোধকল্পে বরাদ্দ প্রদান করে দ্রুত নদী খনন করার নির্দেশ দেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার নানা রকম গড়িমসি করে ধীরগতিতে কাজ করছেন, যে কারণে ভাঙন রোধ হচ্ছে না। এই অবস্থায় দ্রুত খননকাজ শেষ করার জন্য সরকারের প্রধান উপদেষ্টা, পানি মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ পাউবির কাছে দাবি জানাই।’
এদিন নদীতীর পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ত্বত্তাবধায়ক মাজেদুর রহমান। তিনি বলেন, ‘আমরা চাই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হোক। তবে কাজে অনিয়ম বা বন্ধ রয়েছে, এমন সংবাদ পাইনি। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সরকার পালাবাদলের পূর্বে এআরটিএস ঠিকাধারী প্রতিষ্ঠান ৫৫০ মিটার নদী খননের দায়িত্ব পায়। ১ কোটি ১২ লাখ টাকার প্রকল্পটি ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে