চট্টগ্রামের সীতাকুণ্ড
১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসায় দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য।
এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। এতে সঠিক নির্দেশনার অভাবে পিছিয়ে পড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে এসব প্রতিষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চিঠি পাঠানো হলেও তা নিরসনে ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সেগুলো হলো লতিফপুর আলহাজ্ব আব্দুল জলীল উচ্চবিদ্যালয়, হযরত খাজা কালুশাহ (রা.) বালিকা বিদ্যালয়, ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী উচ্চবিদ্যালয়, মোহাম্মদ আবুল কাশেম রাজা উচ্চবিদ্যালয়, সবুজ শিক্ষায়তন উচ্চবিদ্যালয়, কুমিরা আবাসিক উচ্চবিদ্যালয়, আর আর টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়, মাহমুদাবাদ উচ্চবিদ্যালয়, পন্থীছিলা উচ্চবিদ্যালয়, মাদ্রাসা-এ মোহাম্মদিয়া আহম্মদিয়া সুন্নিয়া ও লালানগর ইসলামী দাখিল মাদ্রাসা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডে ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসায় দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। একই সঙ্গে ১০টি প্রতিষ্ঠানে নেই সহকারী প্রধান শিক্ষকও। ফলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পরিবর্তে বিদ্যালয় পরিচালনা পর্ষদের পছন্দের যেকোনো একজন জ্যেষ্ঠ শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছেন। শুধু তা-ই নয়, এসব প্রধান শিক্ষকের বেশির ভাগই পরিচালনা পরিষদের কথামতো কাজ চালানোয় সেখানে নতুন প্রধান শিক্ষক নিয়োগে আগ্রহ নেই তাঁদের। ফলে বিদ্যালয়গুলো প্রাতিষ্ঠানিক প্রধানের সুযোগ্য পরিচালনার অভাবে ধুঁকছে।
সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম সরকার বলেন, প্রধান শিক্ষকশূন্য উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত দিয়ে চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে