
চাঁদপুরে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি তদারকি ও পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স কমিটি অভিযান চালিয়েছে। আজ বৃহস্পতিবার শহরের পুরানবাজার এলাকার পাইকারি বাজারে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বিশেষ টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে কমিটির সদস্যরা নিত্যপণ্যের বেশ কয়েকটি পাইকারি দোকানে অভিযান পরিচালনা করে মালিকদের সতর্ক করেন। এ ছাড়া কয়েকটি দোকানের পণ্য বিক্রির ক্যাশ মেমো কাঁচা থাকায় তা জব্দ করে পুড়িয়ে ফেলেন এবং ভবিষ্যতে এই রকমের ক্যাশ মেমো পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।
এ সময় কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করি। দোকানমালিকদের বলা হয়েছে, যেন মুনাফার নামে সাধারণ মানুষদের ক্ষতি না করে। ব্যবসায়ীরা মুনাফা করবে, কিন্তু মুনাফার নামে অসাধু উপায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘এই কমিটি উপজেলা পর্যায়েও করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুকবুল হোসেন, সদস্যসচিব ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন, সদস্য কৃষি বিপণন কর্মকর্তা মো, মাসুদ রানা, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ফারজানা আক্তার, জেলা ক্যাবের দপ্তর সম্পাদক বিপ্লব সরকার, খাদ্য পরিদর্শক মো. নাছির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইফুদ্দিন নিশান ও সাকিবুল ইসলাম, চেম্বার অব কমার্সের সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানে চাঁদপুর শহরের পুরানবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে