
ঝড়ের কারণে পল্লী বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে তিন দিন ধরে তা অরক্ষিত অবস্থায় পড়ে ছিল মাটিতে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও ঘুষ না পেয়ে লাইনটি মেরামত করা হয়নি বলে অভিযোগ উঠেছে। সেই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত মো. রিয়াজ হোসেন (১৯) ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। খবর পেয়ে রিয়াজের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সন্তোষপুর গ্রামে সড়কের পাশে তিন দিন যাবৎ পল্লী বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে পড়ে আছে। বিষয়টি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ দায়িত্বরতদের একাধিকবার জানালে তাঁরা ঘটনাস্থলে গিয়েছে ঠিকই, কিন্তু তাঁদের চাহিদামতো টাকা না পেয়ে বিদ্যুৎকর্মীরা লাইনটি মেরামত করেননি।
তিনি বলেন, আজ শুক্রবার সকালে রিয়াজ হোসেন হেঁটে যাওয়ার সময় পড়ে থাকা তারের সঙ্গে বিদ্যুতায়িত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মৃত রিয়াজ হোসেনের চাচাতো ভাই নাছির গাজী, এমরান গাজী, মনির হোসেনসহ আরও অনেকেই জানান, তিন দিন আগে ঝড়ের সময় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল, বিদ্যুৎ অফিসের লোকজন ঘটনাস্থলে গেছে, অনৈতিকভাবে সুবিধা না পাওয়ায় তাঁরা লাইনের কাজ না করে চলে আসছে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি–২-এর আওতাধীন ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দত্ত জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিয়াজ হোসেনের মরদেহ দুপুরে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে