
বাড়ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। সময়ে অসময়ে কখনো বৃষ্টি কখনো তীব্র উত্তাপ। জলবায়ুর পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে বেশি বেশি গাছ লাগানোর কথা বললেও অনেকেই তা শুনছেন না। কিন্তু এসব না জেনেই গত অর্ধশত বছর ধরে গাছ লাগানো, যত্ন নেওয়া থেকে গাছ রক্ষায় কাজ করে চলছেন দেলোয়ার হোসেন পাটওয়ারী নামে একজন বীর মুক্তিযোদ্ধা।
এই বীর মুক্তিযোদ্ধা ইতিমধ্যেই নিজের বাড়ির চারপাশে তিন একর জমিতে ১২ হাজার গাছের এক বাগান গড়ে তুলেছেন। কবুতর, মোরগ, গরু পালন ও মাছ চাষের সঙ্গ রয়েছে তাঁর সখ্যতা।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামের অধিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন পাটওয়ারী। কিশোর বয়স থেকেই গাছ লাগানো তাঁর নেশা। নিজের কাছে টাকা থাকলেই গাছ কিনে তা রোপণ করতেন বাড়ির আঙিনা, উঠোনে, ঘরের কোনায় কিংবা পুকুর পাড়ে। এভাবে গত ৫০ বছরে ৩২০ শতক জমিতে অন্তত ১০০ জাতের ১২ হাজার গাছ রোপণ করেছেন তিনি। যেখানেই বিরল জাতের গাছ পান সেখান থেকেই সংগ্রহ করে রোপণ করতেন। এ ছাড়া ২১০ শতক সম্পত্তিতে বিশাল আকৃতির দুটি মাছের খামারে নানান জাতের ১৬ হাজার মাছ চাষ করেছেন।
দেলোয়ার হোসেন পাটওয়ারীর স্ত্রী রওশন আরা বলেন, তিনি গাছ ছাড়া আর কিছু বোঝেন না। বাজারের টাকা বাঁচিয়ে গাছ কিনে নিয়ে আসেন। তিনি একজন গাছ প্রেমিক মানুষ। নিজেই এখন চলাফেরা করতে কষ্ট হলেও সকাল-বিকেল গাছের পরিচর্যা করতে ভোলেন না।
দেলোয়ার হোসেন পাটওয়ারী বলেন, ‘জীবনের অনেকটা সময় গাছের সঙ্গেই কাটিয়েছি। ছেলে-মেয়ের মতোই আমি গাছকে ভালোবাসি। আমার নিজ বাড়িতে কবুতর, মোরগ, গরু, মাছ ও গাছ নিজেদের পরিবার, স্বজন, প্রতিবেশীকে বিলিয়ে দেওয়ার পাশাপাশি বিক্রিও করে থাকি। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছি। আমি মনে করি বর্তমান বেকার তরুণেরা চাকরির পেছনে না ছুটে উদ্যোগী হওয়া প্রয়োজন।’
ফরিদগঞ্জ উপজেলা বন কর্মকর্তা কাউসার মিয়া বলেন, ‘মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন পাটওয়ারীর বাড়িতে আমি নিজেই বেশ কয়েকবার গিয়েছি। তাঁর বসতভিটায় বিরল প্রজাতির গাছ রয়েছে। এ ছাড়া অন্যান্য প্রজাতির গাছও রয়েছে। সত্যিই তিনি একজন গাছ প্রেমিক মানুষ।’

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগে