কক্সবাজারের টেকনাফে ৮টি অস্ত্র, ১৮ রাউন্ড গুলিসহ চিহ্নিত ডাকাত পুতিয়া গ্রুপের রোহিঙ্গাসহ দুই সদস্যকে আটক করেছে র্যাব-১৫।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ অভিযান চালানো হয়। আটকৃতরা হলেন—হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়ার মৃত ইদ্রিসের ছেলে মোহাম্মদ রমিজ (২৭) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত জহিরের ছেলে মোহাম্মদ শফিক (৩০)।
আজ বুধবার দুপুর ১২টায় র্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার বলেন, সন্দেহজনক লোকের গতিবিধির খবর পেয়ে র্যাব এই অভিযান চালায়। অভিযানে আটক দুজনের কাছে থাকা বস্তা থেকে ছয়টি একনলা বন্দুক, একটি থ্রিকোয়ার্টারগান, একটি ওয়ান শুটারগান, ১৮ রাউন্ড গুলি, একটি ছোরা, একটি লোহার শেকল, একই রঙের পাঁচটি জামা, দুটি নেমপ্লেট উদ্ধার করা হয়েছে।
খাইরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করেছেন যে তাঁরা চিহ্নিত ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য। গত ১৯ ফেব্রুয়ারি তাঁদের সহযোগী খায়রুল আমিনকে অস্ত্র ও গুলিসহ র্যাব আটক করার পর আতঙ্কিত হয়ে অস্ত্র ও ডাকাতিতে ব্যবহার করা উপকরণ লুকিয়ে রাখার চেষ্টা শুরু করেন তাঁরা। এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২০ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে