ভারতের বিখ্যাত আলোকচিত্রী রঘু রাই ক্যামেরা নিয়ে নেমে পড়েছিলেন একাত্তরে। তাঁর লেন্সে ধরা পড়ে মুক্তিযুদ্ধের আনন্দ-বেদনার ছবি। এসব ছবির খোঁজ পায় দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন। ‘রাইজ অব আ নেশন’ নামের একটি বই প্রকাশ করার উদ্যোগ নেয় তারা। সেই বই থেকে বাছাই করা আলোকচিত্র নিয়ে শুরু হলো প্রদর্শনী। চলবে ১৯ মে পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে গতকাল রোববার প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিহান করিমের কিউরেটিংয়ে প্রদর্শনীতে থাকা আলোকচিত্রগুলো দর্শনার্থীদের মুহূর্তেই নিয়ে যায় একাত্তরের সেই দিনগুলোতে। চারুকলা অনুষদের ৭৫ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজনে সহযোগিতা করেছে দুর্জয় বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রায় ১ কোটি লোক হানাদারদের হাত থেকে বাঁচতে ভারতে আশ্রিত হয়েছিল। সেই চিত্র যাঁরা স্বচক্ষে দেখেননি, তাঁদের বোঝানো কঠিন। ভারতের আলোকচিত্রী রঘু রাই তাঁর ছবির মাধ্যমে সে দিনগুলো তুলে ধরেছেন। তিনি বলেন, ‘শুধু জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে যাচ্ছেন সারি সারি মানুষ। এসব ছবি দেখে সে সময়ের হানাদার বাহিনীর অত্যাচার এখনকার প্রজন্ম কিছুটা হলেও জানতে পারবে।’
বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী বলেন, আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের তৃতীয় প্রজন্ম চলছে। তিনি বলেন, ‘এ ধরনের প্রদর্শনী নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ জানার জন্য যেমন দরকার, তেমনি দেশ গঠনে একাত্তরের কাছে ফেরারও দরকার আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত হত্যা কোথাও হয়নি। এ ছবিগুলো ব্যবহার করে গণহত্যার স্বীকৃতির ব্যবস্থা করতে অনুরোধ জানাই।’
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হক বলেন, এটি একটি গৌরবের চিত্রগাথা।
স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘বইটা যখন দেখেছি, তখন আমি সেই সময়ে চলে গেছি।’
দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দুর্জয় রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটি ব্যক্তিগতভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ।’
স্বাগত বক্তব্যে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘বিশ্বমানের শিল্পীর কাজ কীভাবে বিশ্বমানের করে উপস্থাপন করতে হয়, তা আমরা দেখব এই প্রদর্শনীতে।’
আয়োজনের সভাপতি নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধারা দুর্জয়ের মতো সন্তানদের কাছে কৃতজ্ঞ। তাদের কাজ দেখলে বলতে হয়, তোমরা ঠিক পথে আছ।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে