
চট্টগ্রামের বাঁশখালীতে সকালের দিকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রার্থীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপুরের পরে উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আসার পর প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে মোস্তাফিজুর রহমান চৌধুরীকে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষের সমর্থকেরা। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধের পর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তিনি বেরিয়ে আসেন। এ সময় তাঁকে বহনকারী গাড়িতেও হামলা করে লোকজন। এতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী আহত হন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক নেতা গাজী আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী কেন্দ্র পরিদর্শনে আসলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর ও তাকে অবরুদ্ধ করে। পরে পুলিশের সহযোগিতায় তিনি সেখান থেকে চলে যান।’
একই সময়ে উপজেলার পুঁইছুড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া হয়েছে। পরে ম্যাজিস্ট্রেট ও যৌথ বাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আস্করিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিজিবি, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় স্থানীয় কাউন্সিলর আব্দুল গফুরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে আসে।
এই বিষয়ে কথা বলতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদের মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তর সরল এলাকায় এমপির প্রতিপক্ষের সমর্থকেরা অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্র থেকে নিয়ে আসে।’
চট্টগ্রাম-১৬ আসন ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সংসদীয় এলাকা। এ আসনে মোট ভোটার তিন লাখ ৭০ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৭ হাজার ৮৭৬ জন, নারী এক লাখ ৭২ হাজার ৮৯৭ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে দুজন। নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে