
দুই কোটি টাকার বেশি বকেয়া থাকায় রেলওয়ে পূর্বাঞ্চল অফিসের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে চট্টগ্রামের বিদ্যুৎ বিতরণ বিভাগ দক্ষিণাঞ্চল। এতে প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল গুরুত্বপূর্ণ এই অফিসটি। বিদ্যুৎ না থাকায় অফিসে কোনো কাজই করতে পারেননি কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে রেল পূর্বাঞ্চলের সিআরবি ও পাহাড়তলী অফিসে লাইন কেটে দেন বিদ্যুৎ অফিসের লোকজন।
চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগ দক্ষিণাঞ্চল জানায়, দীর্ঘদিন ধরে রেল পূর্বাঞ্চল অফিস দুই কোটি টাকার বেশি বিল পরিশোধ করছে না। বারবার এই বিষয়ে বলা হলেও, তারা টাকার সংকটের অজুহাত দিয়ে বিল পরিশোধ করেনি। এই জন্য আজ বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলীরা গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাইন কেটে দেন। শিগগিরই বিল পরিশোধের নিশ্চয়তা পাওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যুতের পুনঃসংযোগ দেওয়া হয়।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সিআরবির অফিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও যমুনা সেতুর আগে পর্যন্ত ট্রেন পরিচালনা করা হয়। সিআরবি ও পাহাড়তলীতে ট্রেন কন্ট্রোল করার অফিসও রয়েছে। বিদ্যুৎ না থাকায় ট্রেন কন্ট্রোল করতে অনেক বেগ পেতে হয়েছে। ট্রেনচালক ও স্টেশনমাস্টারদের মোবাইল ফোনে নির্দেশনা দিয়ে ট্রেন পরিচালনা করতে হয়েছে।
রেলের সিআরবির অফিসটি বিদ্যুতের এম এ আজিজ স্টেডিয়ামের ইউনিট নিয়ন্ত্রণ করে। এখানকার নির্বাহী প্রকৌশলী কেনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু আমাদের ইউনিট রেলওয়ে থেকে ১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা পাবে। আমরা এই বিষয়ে বারবার চিঠি দিলেও, তারা কোনো উদ্যোগ নেয়নি। সে জন্য লাইন কেটে দেওয়া হয়। পরে বিল পরিশোধের নিশ্চয়তা দেওয়ার পর আবার সংযোগ দেওয়া হয়েছে।’ সেই সঙ্গে পাহাড়তলী রেল অফিসেরও প্রায় কোটি টাকার বিল বকেয়া রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে রেল পূর্বাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ বিলের বাজেট আমরা পাইনি, সে জন্য বিল পরিশোধ করতে পারিনি। সামনের বাজেটে বিল পরিশোধ করব আমরা।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে