
বঙ্গোপসাগরে ৬টি মাছ ধরার ট্রলারে জলদস্যুদের কবলে পড়ে এক মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জেলে। আজ বুধবার (৯ অক্টোর) সকালে বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূলে ফিরে ঘটনাটি জানান জলদস্যুদের কবলে পড়া ট্রলারের মালিক ও মাঝিরা।
জেলেরা জানান, গত মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে কক্সবাজারের প্রায় ১০০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে সোনারচর এলাকায় মাছ শিকারে যাওয়া ৬টি ট্রলার জলদস্যুদের শিকারে পড়ে।
ফিরে আসা মাঝিরা জানান, গত শনিবার আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা শঙ্খ নদীর ফকিরহাট ঘাট এলাকা থেকে ২০ থেকে ২৫টি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে যায়। প্রতিটি ট্রলারে ১২ জন করে মাঝি ছিল। মঙ্গলবার দুপুরে ৩টি ট্রলারে করে ২০ থেকে ২৫ জন জলদস্যু অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ৬টি ট্রলার ঘিরে ফেলে। এ সময় জলদস্যুরা গুলি করতে-করতে ট্রলারে উঠে পড়ে।
একপর্যায়ে জলদস্যুরা ট্রলারের উঠে মাঝি ও জেলেদের মারধর করে মালামালসহ ট্রলারে থাকা মাছ তেল, জেলেদের টাকা এবং মোবাইল কেড়ে নেয়। এ সময় আল্লাহর দান ট্রলারের মাঝি আবদুস শুক্কুর (৩৫) গুলিবিদ্ধ হন। আহত হন ট্রলারের থাকা জেলে মহিউদ্দিন (৩০), আলমগীর (৩২), ফোরকান (৩৪), মোহাম্মদ আলমগীর (৪২), আরমান (২২), মিনহাজ (২০), ইউনুস (৩০), আহমদ চ্ছফা (৩৫), ইদ্রিস (৩০) ও আবদুস সবুরসহ ৩৫ জন মাঝি।
আহত অনেকেই এখনো পর্যন্ত উপকূলে ফিরে আসেনি। গুলিবিদ্ধ আবদুস শুক্কুর মাঝিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই আনোয়ারা উপজেলার রায়পুর ইউনয়িনের বাসিন্দা।
ক্ষতিগ্রস্ত ছয়টি ট্রলারের মালিকেরা হলেন একই এলাকার মো. ইয়াছিন, আবদুস সবুর, মো. ইদ্রিস, গিয়াস উদ্দিন, মোহাম্মদ আলী ও সাদ্দাম হোসেন।
ক্ষতিগ্রস্থ ট্রলার আল্লাহর দানের মালিক আবদুস সবুর বলেন, ‘আমার ট্রলারটি ১২ জন মাঝিসহ গত মঙ্গলবার দুপুরে ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতরা আমাদের মারধর করে মাছসহ ট্রলারের সকল জিনিসপত্র নিয়ে নেয়। এ সময় মাঝি আবদুস শুক্কুরকে গুলিও করে। বুধবারে ভোরে ট্রলারে করে গুলিবিদ্ধ শুক্কুরকে নিয়ে উপকূলে ফিরে হাসপাতালে নিয়ে যাই। মাঝির গায়ে দুই থেকে তিনটা গুলি লেগেছে।’
তিনি আরও বলেন, ডাকাতের কবলে পড়া অনেক ট্রলারের ইঞ্জিন সমস্যার কারণে তারা উপকূলে ফিরতে পারেনি। তাদের উদ্ধার ও সহযোগিতায় আমরা বুধবার বিকল্প কয়েকটি ট্রলার পাঠিয়েছে। তাদের উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তাঁরা।
আনোয়ারা বারো আউলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ টিটু দত্ত জানান, ডাকাতির ঘটনা গভীর সমুদ্রে ঘটেছে, তাই আমরা নৌ-বাহিনী ও কোস্টগার্ডকে জানিয়েছে বিষয়টি। তবে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে