
কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে গতকাল রোববার বিকেলে বিশাল আকৃতির একটি বিপন্ন প্রজাতির বাঘাইড় মাছ বিক্রি করার জন্য তোলা হয়। বিক্রেতার দাবি, বাঘাইড় মাছটির ওজন ৪৯ কেজি ৫০০ গ্রাম। এটি কিশোরগঞ্জের মিঠামইনের হাওর থেকে গত শনিবার রাতে ধরা হয়।
ব্রাহ্মণপাড়া বাজারে মাছটির দাম হাঁকা হয় ৫০ হাজার টাকা। দাম বেশি হওয়ায় ক্রেতারা কিনতে পারেননি বলে জানা গেছে। এর মধ্য উপজেলা মৎস বিভাগ খবর পেয়ে বাজারে অভিযান চালায়। কিন্তু অভিযানকারী টিম বাজারে গিয়ে মাছটির দেখা পায়নি।
সরেজমিনে দেখা গেছে, বিশাল আকৃতির মাছটি এক নজর দেখার জন্য শত শত নারী-পুরুষ ভিড় করছেন। কেউ তুলছেন সেলফি। তবে সোমবার সন্ধ্যা অবধি কেউ মাছটির দাম করেননি বলে জানান মাছ বিক্রেতা জমির উদ্দিন। পরে এককভাবে মাছটি কেউ না কেনায় ১ হাজার টাকা কেজি হিসাবে কেটে বিক্রি করার সিদ্ধান্তের কথা জানান তিনি।
মাছটি এক নজর দেখতে আসা স্থানীয় দোকানি সজীব সূত্রধর বলেন, ‘আগেও চাঁদপুর থেকে জেলেরা বড় বড় মাছ এনে বাজারে বিক্রি করেছে। কিন্তু এত বড় আকারের মাছ আগে এই বাজারে দেখা যায়নি। মাছটি দেখে অনেক আনন্দ পেয়েছি।’
কিছুটা কেনার আগ্রহ নিয়ে আসা আবুল হাশেম বলেন, ‘সাধারণত এ ধরনের মাছ বাজারে পাওয়া যায় না। মাছটি কেনার ইচ্ছা ছিল কিন্তু দাম ক্রয় ক্ষমতার বাইরে হওয়ায় সাধ থাকলেও সাধ্যে কুলাচ্ছেনা। কেজি হিসাবেও হাজারের ওপরে দাম হওয়ায় কিনতে পারলাম না। দাম কিছুটা কম হলে হয়তো কেনা যেত।’
উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, ‘বাঘাইড় মাছ বিপন্ন প্রজাতির হওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ধরা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। খবর পাওয়ার পর বাজারে গিয়ে মাছটি আর দেখা যায়নি। সম্ভবত বিক্রি না হওয়ায় অন্যত্র নিয়ে গেছে।’

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৮ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে