
লক্ষ্মীপুরের রামগতিতে বীর মুক্তিযোদ্ধা জবিউল হক মাস্টারকে পিটিয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি জুয়েল হাওলাদারকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১ নোয়াখালী। আজ বুধবার ভোরে ঢাকার আশুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল হাওলাদারের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজেন্ডার ইউনিয়নের সেবা গ্রামে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। তিনি জানান, বীর মুক্তিযোদ্ধা জবিউল হক মাস্টার হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি জুয়েল গ্রেপ্তার এড়াতে অনেক দিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজেন্ডার এলাকায় জমি থেকে মাটি কাটার জেরে ২০০৯ সালের ২৩ জুন বেলা ১১টার দিকে প্রতিবেশী আবদুর রশিদের ছেলে আলাউদ্দিন চৌধুরীর (৫৪) নির্দেশে আসামিরা মুক্তিযোদ্ধা জবিউল হকের ওপর হামলা চালান। এ সময় কাঠ দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। পরে মুক্তিযোদ্ধা জবিউল হককে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।
জবিউল নিহত হওয়ার ঘটনায় তাঁর ভাই হাজি নুরুল ইসলাম বাদী হয়ে আলা উদ্দিনকে প্রধান আসামি করে ১৩ জনের নামের রামগতি থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১১ সালের ২১ মে মামলাটির তদন্ত প্রতিবেদন দেন লক্ষ্মীপুর সিআইডি পুলিশের পরিদর্শক বশির আহাম্মদ।
ওই মামলায় স্থানীয় আলা উদ্দিন, আবদুল্লাহ, মাহবুব, স্বপন, জুয়েল ও মাকসুদ হাওলাদারের নামে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। শুনানি শেষে ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক আজিজুল হক মামলার ৫ নম্বর আসামি জুয়েলের মৃত্যুদণ্ডাদেশ এবং ৩ নম্বর আসামি মাহবুব মাফুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে