
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাই উপজেলার শেষ প্রান্ত জিরো পয়েন্টের একটু আগে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যালয়। ঠিক তার বিপরীতে কর্ণফুলী নদীর ধারে পথচারী ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে একটি অনন্যসুন্দর স্থাপনা, যাকে কাপ্তাইয়ের ট্রেড মার্ক বলা হচ্ছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় এই ট্রেড মার্কের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। ‘আই লাভ কাপ্তাই’ নামে এই জলারণ্য ভিউ পয়েন্টের স্বপ্নদ্রষ্টা তিনি। একদিকে নদী, অন্যদিকে সবুজ বন—সব মিলে একটি নান্দনিক স্থাপনা সবাইকে মুগ্ধ করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, উপজেলার টিআর প্রকল্প থেকে গত বছরের ডিসেম্বর মাসে এই জলারণ্য ভিউ পয়েন্টের কাজ শুরু করা হয়। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝিতে এর নির্মাণকাজ শেষ হয়। কাপ্তাই রিভার ভিউ পার্কের পাশে কাপ্তাইয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি নির্মাণ করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির অর্থে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাকারী কাপ্তাইয়ের ইউএনও মুনতাসির জাহান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাদাত হোসেন চৌধুরী, ৪ নম্বর কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. জসিম উদ্দিন, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন বলেন, ‘প্রতিদিন সকালে প্রাতর্ভ্রমণে বের হলে এটি আমার চোখে পড়ে। এক কথায় কাপ্তাইকে সবার সামনে তুলে ধরার জন্য ইউএনওর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘আমাদের ইউনিয়ন পরিষদের বিপরীতে এই নয়নাভিরাম স্থাপনা নির্মাণ কাপ্তাইয়ের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।’
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান বলেন, ‘যেহেতু কাপ্তাই একটি পর্যটন এলাকা, এখানে দেশের বিভিন্ন প্রান্ত হতে পর্যটক আসে। এই জায়গায় একসাথে নদী, অরণ্য আর পাহাড়ের অপূর্ব সংমিশ্রণ থাকায় ‘আই লাভ কাপ্তাই’ নামে জলারণ্য ভিউ পয়েন্ট এখানে নির্মাণ করা হয়েছে। এই জায়গায় পর্যটকেরা এসে ক্ষণিকের জন্য হলেও থমকে দাঁড়াবে। কাপ্তাইয়ের প্রতি মমতা তৈরি হবে। এতেই আমাদের সার্থকতা।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে