
তমব্রু সীমান্তে ফাঁকা গুলির শব্দ শোনা যাচ্ছে। আজ সোমবার ভোর ৫টা ৪০ মিনিট থেকে কক্সবাজার ৩৪ বিজিবি অধীন তমব্রু বিজিবি ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ৩৪-এর বিপরীত তমব্রু রাইট ক্যাম্প থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে।
স্থানীয়রা জানান, গুলির শব্দে ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকাসহ সীমান্ত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের মধ্য ভয়ভীতি ও আতঙ্ক বিরাজ করছে।
সূত্র জানিয়েছে, ঘুমধুম ইউনিয়নের বাসিন্দারা ভয়ে বাইরে কম বের হচ্ছেন। জরুরি কাজ ছাড়া কেউ বাইরে যাচ্ছেন না।
গুলির ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগের শনিবার সকালে তমব্রু লেফট ক্যাম্প থেকে আরাকান আর্মির ছোড়া ৪ রাউন্ড মাঝারি অস্ত্রের গুলির শব্দ শোনা গেছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে