
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১টি গ্রামে আজ রোববার ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের সহস্রাধিক মুসল্লি আজ ঈদুল আজহা উদ্যাপন করছেন।
সকাল ৮টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় ও নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহসহ বিভিন্ন স্থানে ছোট-বড় অনেকগুলো ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহের জামাতে ইমামতি করেন মাওলানা রুহুল আমিন।
এসব গ্রামের সহস্রাধিক মুসল্লি পৃথকভাবে নিজ নিজ ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ বিগত প্রায় ৪০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ ইসলামের সব উৎসব পালন করে আসছেন।
লক্ষ্মীপুর ছাড়াও চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামে আজ রোববার ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। সৌদি আরবসহ আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় ৪০টি গ্রামে এবারও পবিত্র ঈদুল আজহা উদ্যাপন হচ্ছে এক দিন আগে। আজ রোববার সকাল ৯টায় সাদ্রা দরবার শরিফের মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপনের নিয়ম চালু হয় চাঁদপুরের এই গ্রামগুলোতে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের মরহুম পির মাওলানা ইসহাক (রহ.) প্রথমে তাঁর নিজ গ্রামে এবং পরে তার অনুসারীরা এই নিয়ম মেনে রোজা রাখা শুরু করেন। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপন হয়ে আসছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে