
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটলও দেখা দিয়েছে। তবে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে পুলিশ। ভবনে থাকা জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানালেন ভবন মালিক খোরশেদ আলম বাপ্পি।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি জানাজানি হলে পাঁচলাইশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১টা) ভবনের থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের জিনিসপত্র সরানোর কাজ চলছিল।
সরেজমিনে দেখা গেছে, ভবনটির পাশ ঘেঁষে সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে। এরই অংশ হিসেবে পাশের নালা বড় করতে গিয়ে ওই ভবনের কিছু অংশ ভাঙার মুখেও পড়ে।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, ‘ভবন হেলে পড়ার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটি টিম নিয়ে ঘটনাস্থলে আসি। প্রথমে মানুষজন সরিয়ে নেওয়ার কাজ শেষ করি। এরপর ভবন থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজে সহযোগিতা করছি।’
এদিকে ভবন হেলে পড়ার খবরে ঘটনাস্থলে ভিড় করছে লোকজন। আশপাশের দোকানপাটের লোকজনের মধ্যে এ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে