কক্সবাজারের টেকনাফের ব্যবসায়ী আবদুল গফুরকে অপহরণ করে ১৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ৭ সদস্যের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২০ সেপ্টেম্বর এ মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে।
আসামিরা হলেন, উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ, গোলাম মোস্তফা ও আলাউদ্দিন এবং দুই কনস্টেবল আল আমিন ও মোস্তফা আজম।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৪ অক্টোবর কক্সবাজার সদর থানার পেছনের রোড থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি টেকনাফের ব্যবসায়ী আবদুল গফুরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তাঁরা ব্যবসায়ীকে ‘ক্রসফায়ারে’ মেরে ফেলার হুমকি দিয়ে স্বজনদের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। ব্যবসায়ীর পরিবার ১৭ লাখ টাকা দিতে রাজি হন। এ টাকা হাতে পাওয়ার পরদিন ভোরে আবদুল গফুরকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুরে ছেড়ে দেওয়া হয়। পরে ঘটনাটি গফুরের স্বজনের সেনাবাহিনীর নিরাপত্তা চৌকিতে অবহিত করেন। এরপর ডিবি পুলিশের সদস্যদের বহন করা মাইক্রোবাসটি ওই সড়কের সেনাচৌকিতে দায়িত্বরত সেনাসদস্যরা তল্লাশি করে তাতে ১৭ লাখ টাকা পান। ঘটনার সময় ডিবির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান দৌড়ে পালিয়ে গেলেও বাকি ৬ জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ব্যবসায়ী আবদুল গফুর বাদী হয়ে ডিবি পুলিশের ৭ সদস্যের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেন। প্রায় ১০ মাস তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১৮ সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ডিবির ৭ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তারের পর ডিবির ৭ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে পুলিশের গঠিত তদন্ত কমিটি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করে।
মামলার বাদী ব্যবসায়ী আবদুল গফুর অভিযুক্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, ‘আশা করছি আদালতে ন্যায় বিচার পাব।’
জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ মামলার যুক্তিতর্ক শেষে ডিবি পুলিশের ৭ সদস্যের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে আগামী ২০ সেপ্টেম্বর এ মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে