
ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে টেকনাফের সর্বশেষ দুইটি ইউনিয়ন ও একটি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৬ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময়ে দেশি-বিদেশি কোনো পর্যটক সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যেতে পারবে না।
আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, ‘নির্বাচনকে ঘিরে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর ওই নৌ পথে কোন পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। তবে ২৫ ডিসেম্বর দ্বীপে কোনো পর্যটক থাকলে জাহাজ পাঠিয়ে তাদের নিয়ে আসা হবে। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২৭ ডিসেম্বর থেকে আবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে।’
২৬ ডিসেম্বর টেকনাফ পৌরসভা, বাহারছড়া ইউনিয়ন পরিষদে ভোট হবে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে প্রথম ধাপে স্থগিত থাকা সেন্টমার্টিনেও একই দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার আওতাধীন এই নির্বাচনের মধ্য দিয়ে আর কোনো ইউপি নির্বাচন বাকি থাকবে না।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, নির্বাচনকে সামনে রেখে দুই দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে। তবে নির্বাচনের প্রয়োজনীয় মালামাল নিতে একটি জাহাজ চলাচল করতে পারে।
কেয়ারি জিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, বন্ধের বিষয়টি পূর্ব থেকে ঘোষণা করলে ভালো হতে। আমরা ওই দিনগুলোর টিকিট বুকিং করা রয়েছে। প্রশাসন চাইলে দুই দিনের একদিন অর্থাৎ ২৫ তারিখ জাহাজ চলাচলের অনুমতি দিতে পারে। একটি দিন বন্ধ থাকলে জাহাজ ব্যবসায়ীদের লাখ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হতে হয়।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তা’ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে দুই দিন জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে