ঘন কুয়াশায় নয় ঘণ্টা বন্ধের পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ঘন কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এদিকে ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুই পাড়ে আটকা পড়েছে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
ভোলাগামী পণ্যবাহী ট্রাকের চালক রবিউল ইসলাম বলেন, ‘দুই দিন ধরে ঘাটে আটকা পড়ে আছি। কবে যেতে পারব তাও নিশ্চিত নয়। দুই পাড়ে পারাপারের অপেক্ষায় প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা আছে। এখনো সিরিয়াল পাইনি। এই শীতে অনেক কষ্ট হচ্ছে।’
বরিশালগামী অপর যাত্রী জানান, নদীপথে অনেক কুয়াশা। ফেরি ও লঞ্চ চলছে না। ঘাটে ঘণ্টার পর ঘণ্টা আটকা আছি। কুয়াশা কিছুটা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হয়। স্ত্রী-সন্তান নিয়ে শীতে দুর্ভোগের মধ্যে ছিলাম।
এদিকে মজুচৌধূরীরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মো. কাউছার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে রাত ১টা থেকে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ঘন কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ব্যবস্থাপক কাউছার বলেন, লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ এই নৌপথ দিয়ে যাতায়াত করে। এ ছাড়া নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে ঠিকমতো ফেরি চলাচল করা যাচ্ছে না। এখন কুয়াশায় আরও প্রভাব ফেলেছে। ফলে ভোগান্তি বেড়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে