
নেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
ভুক্তভোগী সাংবাদিকেরা হলেন, দৈনিক আমাদের সময়ের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি রাখাল বিশ্বাস ও দৈনিক স্বদেশ সংবাদের একই উপজেলা প্রতিনিধি রোকন উদ্দিন।
ভুক্তভোগী দুই সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় সাংবাদিকতা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা শেষে গতকাল সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরছিলেন। বিমানবন্দরের সামনে ময়মনসিংহগামী বাসে ওঠার অপেক্ষায় ছিলেন তাঁরা। এ সময় একটি মাইক্রোবাস এসে তাঁদের সামনে দাঁড়ায়। মাইক্রোবাসের চালক ও একজন যাত্রী জানান, তাঁরা মাইক্রোবাস নিয়ে ময়মনসিংহে যাচ্ছেন। চাইলে টাকার বিনিময়ে তাঁরাও যেতে পারেন। এই প্রস্তাবে রাজি হয়ে দুজন মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোবাসটি গাজীপুর এলাকায় আসার পর যাত্রীবেশী সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে ফেলে।
সাংবাদিকেরা বলেন, এ সময় তাঁদের সঙ্গে থাকা মোবাইল ফোন, স্বর্ণের আংটি ও নগদ প্রায় ২৫ হাজার টাকা তারা নিয়ে নেয়। পরে তাঁদের চোখ ও হাত বেঁধে বেধড়ক মারধর করে বাড়িতে ফোন করে বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে। নিরুপায় হয়ে তাঁরা স্বজনদের কাছে ফোন করে টাকা পাঠানোর অনুরোধ করেন। এভাবে প্রায় ১ লাখ টাকা নিয়ে নেয়। রাত ৯টার দিকে তাঁদের রাস্তার পাশে ফেলে রেখে সন্ত্রাসীরা মাইক্রোবাস নিয়ে চলে যায়। পরে তাঁরা পাশের একটি সেনা ছাউনির সদস্যদের সহযোগিতায় বাসে ময়মনসিংহে ফিরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী সাংবাদিক রাখাল বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘এখন অনেকটা সুস্থ আছি। তবে মারধরের কারণে শরীর ব্যথা এখনো কমেনি।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৮ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে