কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি জহির উদ্দিন হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১৮৫ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের ছোট ভাই মো. এসাক মোল্লা (৩০) বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে তিতাস থানায় মামলা করেন।
অপরদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে এবং ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে। পুলিশের দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এদিকে দুই মামলায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে মানিককান্দি গ্রাম।
পুলিশ জানায়, সংঘর্ষে জড়িত মনির হোসেন নামের একজনকে গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে তিতাস থানা-পুলিশ। মনির পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুই মামলায় তাঁকে আসামি করা হয়েছে।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, জহির উদ্দিন হত্যা মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুবেল মিয়া (৩০), মারুফ হোসেন (৩২), দিদার মিয়া (২৬), হালিম মিয়া (৩২), ইকবাল মাহমুদ (৪৬) ও মনির হোসেন (৪৮)।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, জহির হত্যার ঘটনায় তাঁর ভাই মো. এসাক মোল্লা বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা রেখে একটি হত্যা মামলা করেছেন। এ ছাড়া সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে ও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত রেখে মামলা করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের জমি দখল নিতে মাছ ধরাকে কেন্দ্র করে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান বাবুল আহম্মেদ ও তাঁর সমর্থক সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের সমর্থকদের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে যুবলীগ নেতা জহিরের পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে জহির নিহত হন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৮ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৮ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে