
কারনেট ডি প্যাসেজ সুবিধায় আসা ২টি বিএমডব্লিউ ব্রান্ডের বিলাসবহুল গাড়ি ক্রেতার কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। আজ বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দুই বিডারের হাতে গাড়ির প্রতীকী চাবি তুলে দেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম।
এ সময় মোহাম্মদ ফখরুল আলম বলেন, দীর্ঘদিন পর দুটি গাড়ি ক্রেতার কাছে তুলে দেওয়া হলো। আশা করি বাকি গাড়িগুলোর নিলাম সম্পন্ন করতে পারব।
হস্তান্তর করা বিএমডব্লিউ কার দুটি জার্মানের তৈরি। জেড ফোর স্পোর্টস অটো মডেলের গাড়িটি নগরের নিমতলার সাইফ অটো মোবাইলস ৫৯ লাখ ৫৭ হাজার টাকায় ক্রয় করেছেন। অপরটি ‘সেভেন থ্রি জিরো এলডি এসই অটো মডেলের’ গাড়ি ডবলমুরিং ডিটি রোডের ফারজানা ট্রেডিং ৬২ লাখ ২৭ হাজার টাকায় ক্রয় করেন।
টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি খুলনার ফুলতলার সুপার জুট মিল লিমিটেড ক্রয় করেন ৪৮ চল্লিশ লাখ ১৭ হাজার টাকায়। তবে সেটি পরে বিডারের হাতে তুলে দেবেন কাস্টমস কর্তৃপক্ষ।
ফারজানা ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ সেলিম বলেন, আমরা বিদেশি বায়ারদের পরিবহনের জন্য এ দামি গাড়িটি ক্রয় করেছি। কারণ বিদেশিরা দামি গাড়িতে চলাচল করতে বেশি পছন্দ করেন। এ গাড়ি ক্রয় করে আমি সন্তুষ্ট। তবে, এ গাড়িতে আরও ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ করতে হবে।
উক্ত গাড়িগুলোতে ৩৯.১২ শতাংশ সংরক্ষিত মূল্যের শতকরা হার, ১০ শতাংশ অগ্রিম আয়কর, ৭. ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে উপরিউক্ত মূল্যে পরিশোধ করতে হয়েছে বিডারকে।
প্রসঙ্গত, কারনেট ডি পাসেজ সুবিধায় বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে আসে ১১২টি বিলাসবহুল গাড়ি। এসব গাড়িগুলো ২০১৬ সাল থেকে ৫ বার নিলামে তোলা হয় হয়। সর্বশেষ গত ৩ ও ৪ নভেম্বর ৬ বারের মতো অনলাইন এবং প্রচলিত দুইভাবে নিলামে তোলা হয়। ১১২টি গাড়িতে দরপত্র জমা পড়ে ৫৫১ টি। যেখানে একটি গাড়ির রিজার্ভ ভ্যালু ধরা হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা টাকা। কিন্তু দরপত্রে দাম পড়েছে সর্বোচ্চ ৫৩ লাখ টাকা থেকে সর্বনিম্ন ৫০ হাজার টাকা পর্যন্ত। ১১২টি গাড়িতে দাম উঠেছে মাত্র ১৭ কোটি টাকা। এর মধ্যে তিনটি গাড়ি বিক্রির অনুমোদন দেয় কাস্টমস কর্তৃপক্ষ। বাকি গাড়িগুলো পরবর্তীতে আবারও নিলামে তোলা হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে