
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কয়েক দিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে। এতে মাইনী নদীর পানি বেড়ে দুই কূল ছাপিয়ে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে অনেক রাস্তা তলিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, মাইনী নদীর পানি বেড়ে খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী বাজার এলাকা, লংগদু সড়কের বড় মেরুং, মেরুং বাজার ও দাঙ্গাবাজার এলাকায় পানির নিচে তলিয়ে গেছে রাস্তার বিভিন্ন অংশ। কবাখালী ও মেরুং ইউনিয়নরে সবচেয়ে বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া বোয়ালখালী ও দীঘিনালা ইউনিয়নেও কিছু পরিবার পানিবন্দী হয়ে আছে।
কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, ‘আমার ইউপিতে চার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। তাদের অনেকে এখন নিজেদের আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করছে। আশ্রয়কেন্দ্রে এখনো কেউ আসেনি।’
মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, ‘আমার ইউপিতে ছয় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদের মধ্যে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে ২৫ পরিবার।’
উল্লেখ, সাজেক, বাঘাইছড়ি, লংগদু সড়কের কিছু অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে এই জায়গাগুলোর যান চলাচল বন্ধ রয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে