চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আশরাফ উদ্দিন সিদ্দিকী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আশরাফ উদ্দিন সিদ্দিকী জানান, দুপুরে বাঁশবাড়িয়া-সংলগ্ন ঢাকামুখী রেললাইনে একটি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান ওই বৃদ্ধ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে তাঁর দ্বিখণ্ডিত লাশটি উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে