চট্টগ্রামের কর্ণফুলীতে গত কয়েক দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানির অতিরিক্ত চাপে ৫ ইউনিয়নের প্রায় ২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে উপজেলার শিকলবাহা, চরপাথরঘাটা, জুলধা ও চরলক্ষ্যা ইউনিয়নের অধিকাংশ এলাকা সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে।
প্লাবিত এসব এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার শিকলবাহা ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ইউনিয়নের অধিকাংশ এলাকা নিচু হওয়ায় জোয়ারের পানিও বেশি ঢুকেছে। এর মধ্যে ভারী বর্ষণের ফলে পানি বেড়ে লোকালয় প্লাবিত করেছে।
শিকলবাহা ইউনিয়নের আমেনা রহমান প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠে ৩ ফুটেরও ওপরে পানি। পানি মাড়িয়ে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিচ্ছে।
শিকলবাহার তাতিয়াপুকুর এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকার কয়েক হাজার হাজার বাড়িতে পানি ঢুকেছে। কারও কারও ঘরের আসবাব, ইলেকট্রনিক পণ্যসহ বিভিন্ন জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিকলবাহা ইউনিয়নের বাসিন্দারা জানান, এই ইউনিয়ন নদী তীরবর্তী হওয়ায় সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। গতকাল রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ডিঙি নৌকায় যাতায়াত করতে হচ্ছে।
শিকলবাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আজাদ বলেন, ‘শিকলবাহার খালগুলো দখল হয়ে যাওয়ায় বৃষ্টির পানি ও জোয়ারের পানি নামছে না। এখানে হাজার হাজার বাড়িঘরে পানি ঢুকেছে। আমার নিজের ঘরও পানিতে ভাসছে। এই মুহূর্তে আমরা অসহায় বোধ করছি।’
ওই এলাকার বাসিন্দা রাজিয়া আকতার বলেন, ‘এক সপ্তাহ ধরে বাড়িঘরে পানি ঢুকেছে। ঘরের সবকিছু ভিজে গেছে। আমার দশ মাসের ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। সে শুধু পানিতে নেমে যাচ্ছে।’
এর মধ্যে কর্ণফুলী উপজেলা প্রশাসন উপজেলার ৫ ইউনিয়নে ১৯টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ চৌধুরী।
ইউএনও বলেন, ভারী বর্ষণে কর্ণফুলীতে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী। আমরা আশ্রয়কেন্দ্রগুলো খুলে দিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হবে। জরুরি মুহূর্তে যোগাযোগের জন্য কন্ট্রোল রুমও খুলেছে প্রশাসন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে